এলসিডি প্যানেল উৎপাদন বন্ধ করছে স্যামসাং ডিসপ্লে

১ এপ্রিল, ২০২০ ০৬:৫৯  
বেশ কিছুদিন ধরেই খারাপ সময় পার করছে বৈশ্বিক ‘লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে’ বাজার। কারণ টেলিভিশন ও স্মার্টফোনে এলসিডি ডিসপ্লের ব্যবহার কমেছে। এরওপর এই বাজরটিতে একক অধিপত্য বিস্তার করেঠে চীনভিত্তিক ডিসপ্লে নির্মাতারা। এমন পরিস্থিতিতের এলসিডি প্যানেল উৎপাদন কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং ডিসপ্লে। সংশ্লিষ্ট এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ দক্ষিণ কোরিয়া ও চীনে নিজেদের এলসিডি প্যানেল উৎপাদনের সব কার্যক্রম বন্ধ করবে প্রতিষ্ঠানটি। স্যামসাং ডিসপ্লের বিবৃতিতে বলা হয়েছে, বাড়তি কোনো জটিলতা সৃষ্টি না হলে ক্রেতাদের কাছ থেকে এলসিডি প্যানেল সরবরাহের যে ক্রয়াদেশ গ্রহণ করা হয়েছে, তা চলতি বছর শেষ হওয়ার আগেই সরবরাহ করা হবে। তবে নতুন করে এলসিডি প্যানেল সরবরাহের আর কোনো ক্রয়াদেশ নেয়া হবে না। গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় নিজেদের একটি এলসিডি প্যানেল উৎপাদন কারখানা বন্ধ করেছিল প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে এলসিডি প্যানেলের চাহিদা হ্রাস এবং সরবরাহ আধিক্যের কারণে উৎপাদন বন্ধ করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।